jump to navigation

বাম পা দেন জুলাই 2, 2007

Posted by jhorohowa in Uncategorized.
add a comment

যারা নিয়মিত বাসে উঠেন তাদের কাছে এই ডায়লগটা খুবই পরিচিত। নামার সময় হেলপার বলবে ‘বাম পা দিয়া নামেন’। আমরাও বাম পা দিয়া সহি সালামতে বাস থেকে নামি। ঢাকা শহরে বাসে উঠা আর নামা যে কি এডভেঞ্চার এটা দেশবাসীর অজানা নয়। যখন কাউন্টার বাস সার্ভিস শুরু হলো তখন মনে হয়েছিল এবার বোধহয় শান্তিতে বাসে চলাচল করা যাবে। কিন্তু পরে দেখা গেলো এই বাস গুলোতেও লোকাল বাসের মত ভীড় লেগে আছে। বাসে উঠতে ডান পা আর নামতে বাম পা এই ছন্দ মেলাতেই আমাদের হালুয়া টাইট হয়ে যায়। আমি যে বাস সার্ভিসে যাতায়াত করি সে বাসেরই এক রেগুলার মহিলা যাত্রী যখন তার গন্তবে নামতে যাচ্ছিল তখন হেলপার প্রতিদিনের মত বলল বাম পা দিয়ে নামেন, ভদ্রমহিলা মনে হয় তা করতে পারেননি। হেলপার হাসি মুখে বলল- খালাম্মা কোন দিনই বাম পা দিয়ে নামতে পারলো না !! আর নীচে দাড়িয়ে খালাম্মাও মিষ্টি হাসি দিয়ে হেলপারের কথায় সায় দিলেন।

[আসল কথা হলো :- বাস থেকে নামার সময় অবশ্যই বাম পা দিয়ে নামতে হবে]

 

প্রথম প্রকাশ : সামহোয়্যার ইন ব্লগ/ঝড়ো হাওয়া
                  জুলাই / ২০০৬ইং।